রিয়্যালিটি শো ‘রাইজ় অ্যান্ড ফল ২’-এর মঞ্চে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। প্রতিযোগী গৌতম গুলাটি ও মণীশ কাশ্যপের মধ্যে বচসার জেরে ক্ষুব্ধ হয়ে সঞ্চালক বীরেন্দ্র শেবাগ মাঝপথে মঞ্চ ছেড়ে বেরিয়ে যান। পরে ফিরে এসে তিনি গৌতমের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন।
শেবাগ মঞ্চ ছাড়ার পরও গৌতমের তর্ক চালিয়ে যেতে দেখা যায়। পরে ফিরে এসে শেবাগ বলেন, ‘আপনারা জানেন, এভাবে কথা শোনার অভ্যাস আমার নেই।’ তিনি গৌতমের পা তুলে বসার আচরণকে ‘অপরাধীদের অনুষ্ঠান’ বলে মন্তব্য করেন এবং বলেন, ‘এটা মেনে নেওয়া যায় না।’








