২০০৪ সালে ‘স্বদেশ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় গায়ত্রী যোশীর। শাহরুখ খানের বিপরীতে গীতা চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেন তিনি। কিন্তু এই সিনেমাই ছিল তার শেষ। এরপর অভিনয় জগৎ থেকে সরে যান গায়ত্রী।
বর্তমানে তিনি রিয়েল এস্টেট ব্যবসায়ী বিকাশ ওবেরয়ের স্ত্রী। ২০২৬ সালের হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট অনুযায়ী, বিকাশ ওবেরয় ভারতের ৫৯তম ধনী ব্যক্তি, যার সম্পদের পরিমাণ ৪৮ হাজার ১০০ কোটি রুপি। গায়ত্রী বিনোদন জগতে এসেছিলেন নব্বইয়ের দশকের শেষ দিকে, ভিডিও জকি ও মডেল হিসেবে।


