বলিউড বাদশাহ শাহরুখ খান তার ৬১তম জন্মদিনে ভক্তদের জন্য 'কিং' সিনেমার প্রথম গান 'তু মিল যায়ে' প্রকাশ করেছেন। এই গানে তার রোমান্টিক এবং অ্যাকশনধর্মী দুই রূপই দেখা গেছে। দীপিকা পাড়ুকোনের সঙ্গে তার রোমান্টিক মুহূর্তের পাশাপাশি রক্তাক্ত অ্যাকশন ও অপরাধজগতের ঝলকও রয়েছে।
অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচী গাওয়া গানটিতে সংগীত দিয়েছেন শচীন-জিগর এবং এতে রয়েছে এড শিরানের র্যাপ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় শাহরুখ-দীপিকা ছাড়াও অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চনসহ অনেকে। সিনেমাটি ২০২৬ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পাবে।









