ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম আবু নওশাদ জানিয়েছেন, ট্রলি ও লাগেজ ব্যবস্থাপনার সমস্যা কমানো, যাত্রীদের ভোগান্তি লাঘব এবং অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও বিমানবন্দর কর্তৃপক্ষ ট্রলি ও লাগেজ সমস্যা কমাতে চেষ্টা করছে। এছাড়া, বিমানবন্দরে যাত্রীদের অধিকার সংরক্ষণ ও অনিয়ম প্রতিরোধে নজরদারি জোরদার করা হচ্ছে। উন্নত বিশ্বের বিমানবন্দরগুলোতে প্রচলিত কিছু সেবা বাংলাদেশেও চালুর আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।










