ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণ ও এসআইআর বাতিলের দাবিতে আয়োজিত ‘যন্তর মন্তর ২.০’ অভিযান রুখতে দিল্লি বনধের ঘোষণায় হস্তক্ষেপ করেছেন সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন, মাছি মারতে হাতুড়ি চালানো যায় না। আদালত বলেন, আন্দোলন রুখতে মেট্রোর ৫৭টি স্টেশন বন্ধ রাখা বা ১০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখার যৌক্তিকতা নেই। সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখে বিধিনিষেধ আরোপ করতে হবে এবং তা জনসাধারণকে জানাতে হবে।
প্রধান বিচারপতি আরও নির্দেশ দিয়েছেন, যন্তর মন্তর উপযুক্ত স্থান না হলে সরকারকে অন্য কোনো এলাকা নির্ধারণ করতে হবে। সলিসিটর জেনারেল জানিয়েছেন, কর্তৃপক্ষ শান্তিপূর্ণ বিক্ষোভের জন্য উপযুক্ত এলাকা বিবেচনা করবে। এই আন্দোলনের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি এবং বিরোধী জোট ‘ইন্ডিয়া’। শনিবারের অভিযান রুখতে দিল্লি মেট্রো, ট্রেন চলাচল বন্ধ এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার মতো একাধিক ব্যবস্থা নিয়েছিল প্রশাসন।






