পরিচালক দেওয়ান নাজমুল অমর কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'স্বামী' উপন্যাস অবলম্বনে 'শিশির ভেজা চোখ' নামে একটি নতুন সিনেমা নির্মাণ করছেন। সম্প্রতি ঢাকার শ্রীনগরে ছবিটির শুটিং শুরু হয়েছে। এতে অভিনয় করছেন রাজরিপা, শিপন মিত্র, বদ্দা মিঠুসহ অনেকে।
পরিচালক জানান, শরৎচন্দ্রের সাহিত্যকর্মের আবেদন চিরন্তন। মানুষের আবেগ ও শিকড় বদলায়নি। তিনি 'স্বামী' উপন্যাসটি বেছে নিয়েছেন কারণ এতে তিনি শরৎচন্দ্রকে গভীরভাবে উপলব্ধি করেছেন। সিনেমাটিতে তার চিন্তা-চেতনা ও ধ্যান-ধারণা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ছবির গল্পে মিনি, ঘনশ্যাম ও নরেনের সম্পর্ক, ভালোবাসা ও নারীর মর্যাদা ফুটিয়ে তোলা হয়েছে।








