কে-পপ তারকা লিসার নতুন প্রামাণ্যচিত্র 'অলওয়েজ লালিসা'-তে তাঁর জীবনের নানা দিক উঠে এসেছে। এতে দেখা যায়, দীর্ঘ সময় দক্ষিণ কোরিয়ার বিনোদন প্রতিষ্ঠান ওয়াইজি এন্টারটেইনমেন্টের অধীনে থাকার সময় তাঁর ব্যক্তিগত জীবনে নানা বিধিনিষেধ ছিল। প্রেম করা, মদ্যপান ও গাড়ি চালানোর অনুমতি ছিল না তাঁর।
প্রামাণ্যচিত্রে লিসা জানান, এখন তিনি নিজের মতো করে চলার স্বাধীনতা উপভোগ করছেন এবং নিজের সিদ্ধান্তে কাজ করতে পেরে গর্বিত। ১৩ বছর বয়সে ওয়াইজি এন্টারটেইনমেন্টে প্রশিক্ষণার্থী হিসেবে যোগ দেওয়া লিসা কঠোর প্রশিক্ষণের মাধ্যমে তারকাখ্যাতি পেয়েছেন।



