জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের প্রয়োজনে আট দফা দাবি যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে। তিনি নেতাকর্মীদের গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন এবং চাঁদাবাজি-দুর্নীতি বন্ধে এক দফার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সিরাজগঞ্জের হাটিকুমরুলে ঢাকা-রংপুর অভিমুখে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লংমার্চের অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, এক দফার দাবি এলে পূর্ণ প্রস্তুতি নিয়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। গ্যাস-বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং চাঁদাবাজি-দুর্নীতি বন্ধের দাবিতে এই লংমার্চ অনুষ্ঠিত হচ্ছে।








