নিশেম তিওয়ারির আসন্ন মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ’-এর নতুন গান ‘জয় জয় রাম’ প্রকাশের পর থেকেই শ্রোতাদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়েছে। এই ভক্তিগীতিতে প্লেব্যাক করার সময় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্রায় ২০০ বার টেক দিয়েছেন বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম ‘পিঙ্কভিলা’র এক প্রতিবেদন অনুযায়ী, গানটির নিখুঁত আবেগ ফুটিয়ে তুলতে গিয়ে অরিজিৎ সিং ভক্তির গভীরতায় এতটাই নিমজ্জিত হয়ে পড়েছিলেন যে তিনি সুরের সাগরে নিজেকে ভাসিয়ে দেন। এই মহাকাব্যিক চলচ্চিত্রে রণবীর কাপুর, সাই পল্লবী এবং যশ সহ একঝাঁক তারকা অভিনয় করছেন। চলচ্চিত্রটি দুই খণ্ডে মুক্তি পাবে, যার প্রথম পর্ব ২০২৬ সালের ৬ নভেম্বর এবং দ্বিতীয় পর্ব ২০২৭ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।








