বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান রাত ১০টার পর কথা বলতে পছন্দ করেন না। এমনকি বিছানায় যাওয়ার পর স্বামী সাইফ আলি খানের সঙ্গেও তিনি কথা বলতে চান না। সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে অতিথি হয়ে এসে সাইফ এই তথ্য জানিয়েছেন। কারিনা এই সময়টিকে নিজের জন্য ‘মি টাইম’ হিসেবে উল্লেখ করেন।
সাইফ জানান, প্রথম দিকে কারিনা রাত ১০টার পর চুপ হয়ে গেলে তিনি ভাবতেন মন খারাপ হয়েছে বা তিনি কিছু ভুল করেছেন। কিন্তু কয়েক বছর পর তিনি বুঝতে পারেন, এটি কারিনার নিজের জন্য নির্ধারিত সময়। অনুষ্ঠানে কারিনা বলেন, দিনের ব্যস্ততার পর তিনি নিজের মতো করে সময় কাটাতে চান।








