জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাড্ডা ক্লিনিক দখলের ঘটনায় শুধু সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়। তিনি বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন। তিনি দাবি করেন, এই অপকর্মের জন্য কালপ্রিটদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। দেশবাসী দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য আইনি পদক্ষেপ দেখতে চায়।
তিনি আরও বলেন, একই সঙ্গে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পুনর্নির্মাণের দায়িত্বও সরকারকে পালন করতে হবে। এই ঘটনায় সরকার ও সরকারি দল সাংগঠনিক পদক্ষেপ নিতে শুরু করলেও তা পর্যাপ্ত নয় বলে তিনি মনে করেন।




