অভিনেত্রী ম্রুনাল ঠাকুরকে নিয়ে নতুন গুঞ্জন, অ্যাটলি কুমারের আসন্ন ‘রাকা’ সিনেমায় আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে দেখা যেতে পারে তাকে। লোককথা ও কল্পবিজ্ঞানের মিশেলে নির্মিত এই সিনেমা নিয়ে ম্রুনাল মুখ খুলতে নারাজ।
এক সাক্ষাৎকারে ‘রাকা’য় অভিনয়ের ব্যাপারে জানতে চাইলে ম্রুনাল বলেন, “আপনারা যে ধরে নিচ্ছেন আমি ‘রাকা’য় অভিনয় করছি, এটা আমার বেশ ভালো লাগছে! আমার আগামী সিনেমাগুলোর ঘোষণা খুব শিগগিরই সামাজিক যোগাযোগমাধ্যমে দেব। আশা করি, তাতে এসব গুঞ্জনের অবসান হবে।” তিনি আরও বলেন, “আমি শুধু বলতে চাই, কাজের প্রক্রিয়াটা উপভোগ করতে চাই। প্রতিটি অভিজ্ঞতাই নতুন শেখার সুযোগ।”



