অভিনেত্রী রাইমা সেন দীর্ঘ বিরতির পর বাংলা সিনেমা ও সিরিজে ফিরছেন। চলতি বছরের জুনে 'হাওয়া বদল' দিয়ে ফেরার পর এবার তাকে দেখা যাবে 'দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র' সিনেমায়।
রাইমা জানান, ভালো চিত্রনাট্য ও ভিন্নধর্মী চরিত্রের অভাবে তিনি এতদিন বাংলা কাজ থেকে দূরে ছিলেন। তিনি এখন কমেডি, গ্যাংস্টার বা আউট অব দ্য বক্স চরিত্রে অভিনয় করতে আগ্রহী। এছাড়া তিনি নিয়মিত ওয়ার্কশপ, বই পড়া এবং ভালো সিনেমা দেখার মাধ্যমে নিজেকে আপডেটেড রাখছেন। তিনি মনে করেন, বাংলা সিনেমার হারানো গৌরব ফিরিয়ে আনা জরুরি।


