জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী পরিচয় দেওয়া ফারজানা আফরোজ। তবে ফারজানাকে নিজের স্ত্রী বলে অস্বীকার করেছেন রনি। তিনি দাবি করেছেন, ফারজানা সাতকানিয়ার জামায়াত নেতা হারুনের সাবেক স্ত্রী এবং চট্টগ্রামের এক বিতর্কিত আওয়ামী লীগ নেতার ঘনিষ্ঠ বান্ধবী।
ফারজানা আফরোজ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং একজন ব্যবসায়ী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি অডিওতে ফারজানাকে রনিকে উদ্দেশ্য করে বলতে শোনা যায়, ‘তোমার কথাতেই ওকে (প্রথম স্বামী) ছেড়েছি। তোমাকে আবার বিয়ে করেছি।’ তবে অডিওটির সত্যতা যাচাই করা যায়নি।







