সঞ্জয় লীলা বানসালির আসন্ন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ রণবীর কাপুরের প্রথম লুক প্রকাশিত হয়েছে। প্রকাশিত পোস্টারে রণবীরকে একটি নীল গাড়িতে বসে থাকতে দেখা গেছে, যেখানে তার এক হাত রক্তাক্ত। ছবিটি ২০২৭ সালের ২১ জানুয়ারি মুক্তি পাবে বলে জানানো হয়েছে।
রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশল অভিনীত এই বড় বাজেটের ছবির শুটিং সম্প্রতি শেষ হয়েছে। ছবিতে রণবীর ও ভিকি কৌশলকে সেনাসদস্যের ভূমিকায় দেখা যাবে এবং আলিয়া ভাটকে কেন্দ্র করে একটি ত্রিকোণ প্রেমের গল্প আবর্তিত হবে। ২০০৭ সালের ‘সাওয়ারিয়া’ ছবির পর এই প্রথম বানসালির সঙ্গে কাজ করছেন রণবীর।


