অভিনেত্রী আলিয়া ভাট তার স্বামী রণবীর কাপুর অভিনীত 'রামায়ণ' সিনেমার সেটের কিছু বিশেষ ছবি শেয়ার করেছেন। ছবিতে রণবীর, আলিয়া এবং তাদের মেয়ে রাহার উপস্থিতি ভক্তদের মন জয় করেছে। আলিয়া তার ইনস্টাগ্রামে এই ছবিগুলো প্রকাশ করে রণবীরের কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করেছেন।
আগামী ৬ নভেম্বর রাহার চতুর্থ জন্মদিন। তার আগেই এই ছবিগুলো সামনে আসায় ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা গেছে। আলিয়া লিখেছেন, 'তুমি এই কাজের জন্য নিজের সবটুকু দিয়েছ, অথচ তার পরও তার জন্য সবটুকু বাকি রেখেছ। তোমাকে নিয়ে গর্বিত, রণবীর।' তিনি সিনেমার সঙ্গে জড়িত সকলের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।








