ছয় বছর আগে নির্মিত যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘মায়ার জঞ্জাল’ এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে। জসিম উদ্দিনের প্রযোজনায় ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত এই সিনেমায় অপি করিম ও ঋত্বিক চক্রবর্তী মুখ্য চরিত্রে অভিনয় করেছেন।
বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও পুরস্কৃত হওয়ার পর আগামী ২৪ সেপ্টেম্বর থেকে চরকিতে দেখা যাবে সিনেমাটি। মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে নির্মিত এই ছবিতে আরও অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও অমিত সাহা।







