বিমল এলাচির বিজ্ঞাপনে অভিনয়ের জন্য বলিউড তারকা শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে মহারাষ্ট্র খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। এফডিএ কমিশনার তুকারাম মুন্ধে জানিয়েছেন, তারকা পরিচয় আইন থেকে কাউকে অব্যাহতি দেয় না। বিজ্ঞাপনে পণ্যের প্রচারের ক্ষেত্রে বিজ্ঞাপনদাতাদেরও নির্দিষ্ট দায়িত্ব রয়েছে।
গত ১১ আগস্ট মুম্বাই এফডিএ তিন অভিনেতাকে নোটিস পাঠিয়েছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা নিষিদ্ধ বিমল পান মশলার পরোক্ষ প্রচার করছেন। নোটিসের জবাবে দুই অভিনেতা জানিয়েছেন, বিজ্ঞাপনে ব্যবহৃত পণ্যের দায় মূলত প্রস্তুতকারকের। তবে একজন অভিনেতা এখনও জবাব দেননি এবং তার বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর পদক্ষেপ নেওয়া হচ্ছে।








