জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সম্প্রতি বাংলাদেশে নিরাপত্তার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মনে করেন, দেশের অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে এবং বিশেষ করে নারীরা প্রায়শই এমন পরিস্থিতির শিকার হন যা তাদের প্রাপ্য নয়।
এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে, বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না। আমাদের দেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। আমরা নিজেরাই অনেক ঝামেলায় পড়ি, যেগুলো আমরা ডিজার্ভ করি না।’ তিনি আরও বলেন, মেয়েদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত এবং যেকোনো পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা বাড়ানো দরকার। উল্লেখ্য, তানজিন তিশা শীঘ্রই শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক করতে চলেছেন।







