নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র 'চিরকুট' দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে। মুনতাসির আকিব পরিচালিত এই সিনেমাটি ক্যাম্পাসের তারুণ্যের উচ্ছ্বাস, বন্ধুত্ব, প্রেম এবং জীবনের নানা নস্টালজিক গল্প তুলে ধরবে। এটি আকিবের প্রথম ফিচার ফিল্ম।
পরিচালক জানান, সে সময়ের পোশাক, পরিবেশ ও জীবনযাপন ফুটিয়ে তুলতে বেশ বেগ পেতে হয়েছে। তবে দর্শক যেন সেই দিনগুলোতে ফিরে যাওয়ার অভিজ্ঞতা পান, সে চেষ্টা করা হয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, কাজী নওশাবা আহমেদসহ অনেকে।








