যুক্তরাষ্ট্রে হামের সংক্রমণ দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। চলতি বছরে এ পর্যন্ত ৪৭টি অঙ্গরাজ্য ও রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রায় ৩ হাজার ৯০০টি হামের কেস রেকর্ড করা হয়েছে। বিশ্লেষকরা এটিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে হামের নজিরবিহীন প্রাদুর্ভাব বলছেন।
নিউইয়র্কে নতুন করে ১০৯টি কেস শনাক্ত হওয়ার পর গভর্নর জরুরি অবস্থা ঘোষণা করেছেন। পেনসিলভেনিয়ার কর্তৃপক্ষ পাঁচজনের মৃত্যুর কথা নিশ্চিত করলেও ফেডারেল স্বাস্থ্য কর্মকর্তারা দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সিডিসি দেশজুড়ে হাম মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং প্রয়োজনে নিউইয়র্কেও বিশেষজ্ঞ পাঠাতে প্রস্তুত।



