ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধ ও সামরিক উত্তেজনা কমাতে তিনটি স্পষ্ট শর্ত দিয়েছে। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই জানিয়েছেন, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, ইরানের আটকে থাকা অর্থ ফেরত এবং নৌবাহিনীর ওপর থেকে অবরোধ তুলে নেওয়াই তাদের মূল দাবি। কাতারের মধ্যস্থতায় এই শর্তগুলো মার্কিন প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং ইরান প্রেসিডেন্ট ট্রাম্পের উত্তরের অপেক্ষায় রয়েছে।
রেজাই আরও বলেন, ইরান শুধু যুক্তরাষ্ট্রের সঙ্গেই নয়, সৌদি আরব ও ইয়েমেনের হুথিদের মধ্যকার যুদ্ধেরও স্থায়ী অবসান চায়। তিনি মনে করেন, হুথিরাও সৌদি আরবের সঙ্গে সমঝোতায় আগ্রহী।







