যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭ নিজেদের জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল ডিজেল ও অপরিশোধিত জ্বালানি তেল ছাড়তে রাজি হয়েছে। শুক্রবার এই ঐকমত্য হয়। একই সঙ্গে এই দেশগুলো থেকে জ্বালানি তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা না দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির লাগাম টানতে ট্রাম্প এই উদ্যোগ নিয়েছেন। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে গত মার্চে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সমন্বয়ে জরুরি মজুত থেকে ৪০ কোটি ব্যারেল তেল ছাড়ার উদ্যোগ নেওয়া হয়েছিল।


