ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে চলমান গুঞ্জনের মধ্যে তার শাশুড়ি তায়্যেবেহ মাহরুযাদেহ দাবি করেছেন যে, তিনি প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনির দাফনের রাতে মাশহাদের ইমাম রেজা মাজারে মোজতবা খামেনিকে উপস্থিত দেখেছিলেন। তিনি আরও জানান, মোজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ ছিলেন।
উল্লেখ্য, মোজতবা খামেনি গত মার্চে তৃতীয় সর্বোচ্চ নেতা মনোনীত হলেও জনসমক্ষে আসেননি এবং তার সব নির্দেশ লিখিতভাবে প্রকাশ করা হচ্ছে। তার শাশুড়ির এই দাবির পক্ষে কোনো ছবি বা ভিডিও প্রমাণ প্রকাশ করা হয়নি, তবে সরকারি মহল থেকে তার সুস্থতার কথা বারবার বলা হচ্ছে।



