যুক্তরাষ্ট্র ইরানের কাছাকাছি তিনটি বিমানবাহী রণতরী এবং দুটি ল্যান্ডিং গ্রুপ মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা করেছে। নভেম্বরের শেষ নাগাদ এই সামরিক শক্তি পূর্ণাঙ্গভাবে মোতায়েন সম্পন্ন হবে বলে একজন মার্কিন কর্মকর্তা আল-জাজিরাকে জানিয়েছেন।
এই পদক্ষেপের ফলে ইরানের বিষয়ে যেকোনো পদক্ষেপ মোকাবিলায় মার্কিন নীতিনির্ধারকদের সামনে কৌশলগত বিকল্প বাড়বে। এদিকে, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছে, যদিও তারা চুক্তি স্বাক্ষরের পরও যুক্তরাষ্ট্রের হামলার অভিযোগ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি চুক্তির সময় অথবা সংঘাতের সময় ঘনিয়ে আসছে।



