বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বড় ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইউরোপের দেশগুলো তাদের বিপুল পরিমাণ মজুত করা ডিজেল জরুরি ভিত্তিতে বাজারে ছাড়তে রাজি হয়েছে। এই প্রক্রিয়া দ্রুতই শুরু হবে।
নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ট্রাম্প আরও জানান, এই উদ্যোগে সহযোগিতার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও দামের ঊর্ধ্বগতির মধ্যে ইউরোপের এই সিদ্ধান্ত বাজারে স্বস্তি আনবে বলে আশা করা হচ্ছে।



