মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ তাদের আইটি বিভাগের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২৩ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং তা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
এই পদের জন্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজিতে বিএসসি ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। আইটি ভিত্তিক পরিষেবায় কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নির্বাচিত প্রার্থী ঢাকায় (গুলশান) ফুলটাইম চাকরির সুযোগ পাবেন এবং বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।





