যুক্তরাজ্যের লেবার পার্টির বার্ষিক সম্মেলনে দেশটির মুসলিম বংশোদ্ভূত স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ তার ধর্মীয় বিশ্বাস ও পারিবারিক অভিবাসী প্রেক্ষাপটকে যুক্তরাজ্যের সমাজে নীতি, ন্যায়বিচার ও সমতা প্রতিষ্ঠার ক্ষেত্রে তার সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন। তিনি জোর দিয়ে বলেন, একজন গর্বিত মুসলিম ও ব্রিটিশ নাগরিক হিসেবে ন্যায়বিচারই যুক্তরাজ্যকে ঐক্যবদ্ধ রাখে।
তিনি অবৈধ মানব পাচার রোধ এবং আইনি উপায়ে আসা মানুষদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি ফিলিস্তিনের গাজা এবং আফগানিস্তানের নারী ও মেয়েদের জন্য নিরাপদ ও আইনি পথ তৈরির ঘোষণা দেন। শাবানা মাহমুদ বর্ণবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করেন এবং মুসলিমসহ সকল সংখ্যালঘু গোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।




