যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের সঙ্গে বিমান যোগাযোগ এবং ব্যবসায়িক সম্পর্ক স্বাভাবিকভাবে বজায় রাখার ঘোষণা দিয়েছে চীন। বেইজিং জানিয়েছে, জাতিসংঘের অনুমোদন ছাড়া যুক্তরাষ্ট্রের একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা তারা মানে না। এর মাধ্যমে চীন বুঝিয়ে দিয়েছে যে, তারা যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া নীতি মেনে চলবে না।
সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে চীন, রাশিয়া ও ইরানের মধ্যে ফাটল ধরার গুঞ্জন শোনা গেলেও তা ভুয়া প্রমাণিত হয়েছে। বরং এই তিন দেশ বিশ্ব রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরির চেষ্টা করছে, যা যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের চাপে মধ্যপ্রাচ্যের কিছু দেশ তেহরানের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিলেও, ইরানি বিশ্লেষকদের মতে এটি তাদের নিজেদেরই ক্ষতি করছে।




