ইরানে সর্বাত্মক যুদ্ধ শুরুর সাত মাস পর ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মধ্যস্থতাকারীদের সঙ্গে আলাদাভাবে আলোচনা করেছেন। গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে এই আলোচনা হয়। যুদ্ধের লাগাম টানতে ইরানের পক্ষ থেকে সাত দিনের একটি প্রস্তাব দেওয়া হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা নাকচ করে দিয়েছেন। আশা করা হচ্ছে, প্রস্তাবটির একটি সংশোধিত রূপ নিয়ে আরও আলোচনা হতে পারে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ইরান সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের উত্তরের অপেক্ষায় আছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের পথ পুনরায় চালুর শর্তগুলোর ব্যাপারেও তারা যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষা করছে। অন্যদিকে, ট্রাম্প বলেছেন যে তেহরান একটি চুক্তি করতে মরিয়া হয়ে উঠেছে, তবে তিনি আশা করছেন যে মার্কিন আলোচকেরা আরও আলোচনায় বসবেন।




