মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা শীঘ্রই শেষ হবে। স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প আরও দাবি করেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।
ট্রাম্পের এই মন্তব্যের পর আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। তিনি বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে বিরত রাখতে প্রয়োজনে তিনি সেখানে সামরিক অভিযানে যেতে প্রস্তুত আছেন।



