ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ের বৈঠক চলছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য দেন। বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রী সম্প্রতি চুক্তিটি নবায়নের পরিবর্তে পর্যালোচনার কথা বলেছেন।
জয়সওয়াল আরও বলেন, অভিন্ন নদী নিয়ে আলোচনার জন্য যৌথ নদী কমিশন রয়েছে এবং এ বিষয়ে কারিগরি বৈঠক অব্যাহত আছে। এছাড়াও, তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ঢাকা সফর এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের কাশ্মীর ইস্যুতে মন্তব্যের বিষয়েও কথা বলেন।




