যুক্তরাষ্ট্র মিয়ানমারের এক ব্যবসায়ীর মেয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, যিনি দেশটির সামরিক বাহিনীকে সহায়তার অভিযোগে অভিযুক্ত ছিলেন। শুক্রবার মার্কিন অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানায়। নিষেধাজ্ঞার তালিকা থেকে নাম বাদ দেওয়ার দাবিতে ওই নারী মামলা করার পরই যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিল।
২০২১ সালের অভ্যুত্থানের পর বাইডেন প্রশাসন মিয়ানমারের সামরিক কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দেয়। সম্প্রতি যুক্তরাষ্ট্র তার আগের নীতি থেকে সরে এসে সামরিক সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে। এই প্রেক্ষাপটে থেইন্ট উইন থেট নামের ওই নারীকে বিশেষ মনোনীত ব্যক্তি ও নিষিদ্ধ ব্যক্তিদের তালিকা (এসডিএন তালিকা) থেকে বাদ দেওয়া হয়েছে।











