জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট ওরফে জিমি ডোনাল্ডসন বলেছেন, রাতারাতি সাফল্য আসে না। পেশাগত জীবনে বড় সাফল্য পেতে হলে শুধু প্রতিভা বা ভালো ধারণা থাকলেই চলে না, বরং নিজের কাজকে নিরপেক্ষভাবে মূল্যায়ন করার মানসিকতা এবং বারবার চেষ্টা চালিয়ে যাওয়ার দৃঢ়তাও প্রয়োজন।
ডোনাল্ডসনের মতে, সাফল্যের পথ কখনোই সরলরেখায় এগোয় না। কোনো কাজ দর্শকের মন জয় করার আগে একাধিক ভুল, ব্যর্থ প্রচেষ্টা ও সংশোধনের মধ্য দিয়ে যেতে হয়। নিজের ভুল স্বীকার করে তা সংশোধনের সাহস এবং ধারাবাহিক পরিশ্রমই প্রাথমিক প্রচেষ্টাকে বড় অর্জনে পরিণত করতে পারে।



