টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ঘিরে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে, আগামী নভেম্বরেই নাকি তিনি বিয়ের পিঁড়িতে বসতে পারেন। তবে এই বিষয়ে মিমির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, ফলে বিয়ের তারিখ, পাত্র বা অনুষ্ঠানস্থল সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুদের সঙ্গে নাচের একটি ভিডিও শেয়ার করে 'শুভ হোক সবটা' ক্যাপশন দেন মিমি। এই ক্যাপশনটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, যা কেউ কেউ তার জীবনের বিশেষ অধ্যায়ের ইঙ্গিত হিসেবে দেখছেন। তবে এর সঙ্গে বিয়ের সম্পর্ক আছে কিনা, তা এখনো স্পষ্ট নয়।



