জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা এবার সঞ্চালনা করছেন নতুন এক অনুষ্ঠান, যার নাম ‘লং ড্রাইভ’। এই কার-কাস্ট শো-তে অতিথি হিসেবে থাকবেন বিদ্যা সিনহা মিম, তানজিন তিশা, ইরফান সাজ্জাদ, কেয়া পায়েলসহ দেশের জনপ্রিয় তারকারা।
নির্মাতা সঞ্জয় সমাদ্দার জানান, এটি কেবল সাধারণ টকশো নয়, বরং তারকাদের জীবনের জার্নির গল্প। গাড়ির ভেতর খোলামেলা আড্ডায় উঠে আসবে তাদের সাফল্যের পথচলা, প্রথম গাড়ি কেনার অনুভূতি এবং গাড়ি নিয়ে স্মৃতিচারণ। এছাড়া, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর প্রয়াসও থাকবে এতে। অনুষ্ঠানটি শিগগিরই ইউটিউব চ্যানেল ‘কনটেন্ট স্পেস’ এবং ‘দোয়েল ওটিটি’-তে প্রচারিত হবে।


