বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বেসরকারি উদ্যোগে স্থাপিত মার্চেন্ট সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয় ও জাতীয় গ্রিড ব্যবহারের মাসুল নির্ধারণ করেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) গণশুনানি শেষে এই আদেশ জারি করা হয়। নতুন নিয়ম অনুযায়ী, বিতরণ সংস্থাগুলো ইউনিটপ্রতি ৬ টাকা ৯৮ পয়সা থেকে সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সা দরে সৌরবিদ্যুৎ কিনবে।
এছাড়াও, জাতীয় গ্রিড ব্যবহারের জন্য ৩৩, ১৩২ ও ২৩০ কিলোভোল্ট স্তরে ইউনিটপ্রতি ৩৮.৯৭ পয়সা থেকে ৩৮.২৫ পয়সা পর্যন্ত সঞ্চালন মাসুল নির্ধারণ করা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা বড় শিল্প প্রতিষ্ঠানগুলোকে সরাসরি বেসরকারি উৎপাদনকারীর কাছ থেকে বিদ্যুৎ কেনার সুযোগ করে দেবে।





