হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার কারণে বাংলাদেশ ও পাকিস্তানে এলএনজি সরবরাহ স্থগিতের সিদ্ধান্ত আরও এক মাস বাড়িয়েছে কাতার। নভেম্বরের শেষ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানা গেছে।
বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা ব্লুমবার্গকে এই তথ্য জানিয়েছেন। এই সিদ্ধান্তের ফলে উভয় দেশেই জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা দেখা দিয়েছে।



