মনোবিজ্ঞানের দৃষ্টিতে, নিজেকে অতিরিক্ত জাহির করার পেছনে স্বীকৃতি পাওয়ার আকাঙ্ক্ষা বা নিজের সম্পর্কে অনিশ্চয়তা কাজ করে। অন্যের প্রশংসা সাময়িকভাবে আত্মবিশ্বাস বাড়ালেও, এর ওপর অতিরিক্ত নির্ভরতা নিজের মূল্যবোধকে অন্যের প্রতিক্রিয়ার সঙ্গে জড়িয়ে ফেলতে পারে।
নিজের অর্জন বা সম্পদ তুলে ধরলেই কেউ আত্মকেন্দ্রিক হন না; অনেক সময় নিজের যোগ্যতা নিয়ে সংশয় দূর করতে বা আত্মবিশ্বাস বাড়াতে মানুষ তা করেন। তবে বারবার প্রশংসা প্রয়োজন হলে, নিজের ভালো লাগার চেয়ে অন্যরা কী ভাবছেন, তা বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে জীবনের বাছাই করা মুহূর্তগুলোই প্রকাশিত হয়, যা দেখে অন্যের জীবন সম্পর্কে ভুল ধারণা তৈরি হতে পারে।






