বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা প্রথমবারের মতো তার একটি পূর্ণাঙ্গ কনসার্ট বিশ্বজুড়ে লাইভ স্ট্রিম করতে চলেছেন। আগামী ৩ অক্টোবর সন্ধ্যায় মাদ্রিদ থেকে ‘অ্যামাজন প্রেজেন্টস: শাকিরা লাইভ ফ্রম মাদ্রিদ’ শিরোনামে এই বিশেষ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে। এটি তার ‘Las Mujeres Ya No Lloran World Tour’-এর অংশ।
অ্যামাজন মিউজিক-এর সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত এই কনসার্টটি অ্যামাজন মিউজিক অ্যাপ, প্রাইম ভিডিও, ফায়ার টিভি এবং টুইচ-এর অ্যামাজন মিউজিক চ্যানেলে বিনামূল্যে দেখা যাবে। কোনো অতিরিক্ত সাবস্ক্রিপশনের প্রয়োজন হবে না।



