মার্কিন সামরিক বাহিনী ক্যারিবীয় সাগরে একটি মাদক পাচারকারী নৌযানে হামলা চালিয়ে চারজনকে হত্যা করেছে। গত শনিবার এই হামলা চালানো হয়। মার্কিন সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড জানিয়েছে, নৌযানটি মাদক পাচারে জড়িত থাকার ব্যাপারে তাদের কাছে নিশ্চিত গোয়েন্দা তথ্য ছিল।
ট্রাম্প প্রশাসন কর্তৃক চিহ্নিত ‘মাদক-সন্ত্রাসী’দের বিরুদ্ধে পরিচালিত অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হয়। গত বছর থেকে শুরু হওয়া এই ধারাবাহিক অভিযানের এটি সর্বশেষ ঘটনা। এর মাত্র ১০ দিন আগেও ক্যারিবীয় অঞ্চলে চালানো এক হামলায় তিনজন নিহত হয়েছিলেন।







