যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত তিন বছর বয়সী অদ্বয় জৈন বই প্রকাশ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছে। সে বিশ্বের সর্বকনিষ্ঠ পুরুষ লেখক হিসেবে এই স্বীকৃতি লাভ করেছে।
অদ্বয়ের লেখা বইটির নাম ‘ডাইনো লার্নস নট টু ওয়েস্ট ফুড’। শিশুদের খাবারের অপচয় রোধে সচেতনতা তৈরি করাই এর মূল উদ্দেশ্য। ২০২২ সালের ২৩ এপ্রিল তার জন্ম। ২০২৬ সালের ৩ এপ্রিল নিউ জার্সিতে তার এই রেকর্ড স্বীকৃত হয়।



