মাত্র ১৬ বছর বয়সে থাইল্যান্ডের রকশিল্পী নেনে রয়্যাল 'আমেরিকাস গট ট্যালেন্ট'-এর ২১তম মৌসুমের চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি এই প্রতিযোগিতার ইতিহাসে প্রথম থাই বিজয়ী। ফাইনালে 'সেভেন নেশন আর্মি' গানটি পরিবেশন করে ৯ প্রতিযোগীকে পেছনে ফেলেন তিনি।
অডিশনে 'জম্বি' গানটি পরিবেশন করে বিচারকদের চমকে দেওয়া নেনেকে নিয়ে শুরু থেকেই দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। ফাইনালের আগে জনপ্রিয় ব্যান্ড লিনকিন পার্কের সঙ্গে মঞ্চে গান করেন তিনি। এই জয়ে নেনে ১০ লাখ মার্কিন ডলার (প্রায় ১২ কোটি ৩২ লাখ টাকা) পুরস্কার পেয়েছেন।


