অভিনেত্রী রাশমিকা মানদানা অভিনীত নতুন সিনেমা ‘মাইসা’র টিজার সম্প্রতি প্রকাশিত হয়েছে। টিজারে তাকে হাতে কাস্তে নিয়ে মারামারি, পানির নিচে লড়াই এবং অ্যাকশন দৃশ্যে দেখা গেছে। সামাজিক বাধা ও প্রতিকূলতার মুখেও হার না মানা এক নারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।
নবাগত পরিচালক রবীন্দ্র পুল্লে পরিচালিত এই সিনেমায় রাশমিকা এক গোণ্ড জনজাতির তরুণীর ভূমিকায় অভিনয় করেছেন। টিজারে তার চরিত্রের হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়ানো এবং লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় মানসিকতার প্রতিফলন দেখা গেছে। সিনেমাটি চলতি বছরের ২৭ নভেম্বর তেলেগু, হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পাবে।








