অস্কারজয়ী অভিনেতা মাইকেল ডগলাস জানিয়েছেন, হলিউডে অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের ক্ষেত্রে পারস্পরিক বিশ্বাস, স্পষ্ট যোগাযোগ এবং সহশিল্পীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি এক আলোচনায় তিনি বলেন, ক্যারিয়ারের শুরুতে এই ধরনের দৃশ্যের জন্য এখনকার মতো সমন্বয়ক ছিল না।
ডগলাস বলেন, দৃশ্য ধারণের সময় দুই অভিনয়শিল্পীর মধ্যে বোঝাপড়া অনেকটা নাচের মতো, যেখানে ধীরে ধীরে এগোতে হয় এবং সম্মতির বিষয়টি নিশ্চিত করতে হয়। তিনি আরও যোগ করেন যে, পুরুষপ্রধান সেটে নারী সহশিল্পীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার চেষ্টা করতেন তিনি।



