মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ৩ ক্যাটাগরির মোট ১৬টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদে ৪ জন, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৪ জন এবং অফিস সহায়ক পদে ৮ জন নিয়োগ পাবেন।
আগ্রহী প্রার্থীদের আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে। পদগুলোতে আবেদনের জন্য স্নাতক থেকে এসএসসি পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।





