একসময় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের জন্য আলোচিত মল্লিকা শেরাওয়াত এখন অভিনয় জীবনের নতুন দিক অন্বেষণ করছেন। শুধু গ্ল্যামার নয়, কমেডি এবং মহাকাশচারী কল্পনা চাওলার জীবনভিত্তিক চলচ্চিত্রে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন তিনি। সম্প্রতি 'দ্য ট্রেইটর্স' রিয়েলিটি শো-এর মাধ্যমে আবারও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
২০০৪ সালের 'মার্ডার' ছবির মাধ্যমে পরিচিতি পাওয়া মল্লিকা অভিনয় জীবনে সাহসী দৃশ্যের জন্য সমালোচিত হলেও নিজের আত্মবিশ্বাস ও শরীর নিয়ে স্বাচ্ছন্দ্য প্রকাশ করেছেন। তবে কিছু সহ-অভিনেতা ও প্রতিষ্ঠিত অভিনেত্রীদের কাছ থেকে তিনি অপমানজনক আচরণের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেছেন।



