তুরস্ক মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। গত ৭ আগস্ট পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের নেতারা মক্কায় এই চুক্তি স্বাক্ষর করেন, যেখানে তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে তা সবার ওপর হামলা হিসেবে গণ্য হবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, তারা সৌদি আরবের ভৌগলিক অখণ্ডতার ওপর হামলা দেখছেন এবং তাদের পাশে দাঁড়াতে দৃঢ় সংকল্পবদ্ধ।
বিশেষ করে টেকনিক্যাল মিলিটারি ইস্যুতে সৌদি আরবকে সহায়তা করতে তুরস্ক প্রস্তুত। এর আগে হুথি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং আরামকো'র তেল স্থাপনায় হামলার দাবি করে। এই হামলার পর রিয়াদের বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়, শত শত ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়।







