ভারতের ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কের জেরে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইতে আন্দোলন করেছে জেন-জি নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। একই দাবিতে দিল্লিতে ছাত্র ও নাগরিক সমাজ সংগঠনগুলোর সমাবেশ পুলিশ রুখে দিয়েছে এবং বেশ কয়েকজন বিরোধী নেতা ও বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
বিরোধীদের অভিযোগ, ক্ষমতাসীন বিজেপিকে সুবিধা দিতে ভোটার তালিকায় কারসাজি করা হচ্ছে, যা নির্বাচন কমিশন ও সরকার অস্বীকার করেছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন অনুযায়ী, অন্য দুই নির্বাচন কমিশনার ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার কিছু সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানালেও প্রধান নির্বাচন কমিশনার তা প্রত্যাখ্যান করেন।



