ভারতের দিল্লিতে আগামী ১০ অক্টোবর নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (এসআইআর) ঘিরে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সিজেপি'র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের অভিযোগ, বিক্ষোভ দমাতেই সরকার দেশজুড়ে তাদের কর্মী-সমর্থকদের আটক করছে। তিনি দাবি করেন, আটক বৃদ্ধি পেলেও ১০ অক্টোবরের কর্মসূচি থামানো যাবে না।
সিজেপি'র অন্যতম দাবি, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ। তাদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে যোগ্য ভোটারদের অধিকার খর্ব করা হচ্ছে। এই কর্মসূচিতে যোগ দিতে রাজনৈতিক মতাদর্শ ভুলে সবাইকে আহ্বান জানিয়েছে দলটি। যদিও পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।









